যন্ত্র ও যন্ত্রনা
যন্ত্র ও যন্ত্রনা আমাদের কলের মিস্ত্রি কখনো কখনো বলত যন্ত্র মানেই যন্ত্রনা । সত্য তাই । ভেবে দেখুন পৃথিবী জুড়ে অশান্তি কোন যুগে না ছিল না । যদি আমরা বিভিন্ন সংবাদ পত্র ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল সাইট ইত্যাদি যদি না থাকত তাহলে আমরা জগৎ সম্পর্কে অনবগত থাকতাম ।মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হত না । দুই বেলা খেয়ে পড়ে শান্তিতে ঘুমোতাম ।কিন্তু যন্ত্র ও প্রযুক্তির অগ্রগতি আমাদের সেই শান্তিকে বিঘ্নিত করেছে ।পৃথিবীতে আসার পর থেকে কোনোদিন বোধহয় মানুষ শান্তির নিশ্চিন্ত ঘুম ঘুমোয়নি । আজ আমরা ভাবি আমাদের শৈশব বেশ ভালো ছিল ,এখন ই অশান্তি ।বাস্তবে শৈশব ই সুন্দর ।বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুদ্ধির পরিনতি বুঝতে সাহায্য করে বাস্তবের জগত । তাই ই বোধহহয় অপত্যের কথা ভেবে চিত্ত অস্থির ও ভীত হয়ে ওঠে । সাতের দশকে রুশ মার্কিন ঠান্ডা লড়াই , আরব ইজরায়েল যুদ্ধ , বাংলাদেশের মুক্তি যুদ্ধ , ভারতের এমারজেন্সি , নকশাল আন্দোলন সব মিলে ছিল উত্তাল ।নয়ের দশকে বাবরি ভাঙ্গা দাঙ্গা , রাশিয়ার ভাঙ্গন , উপসাগরীয় যুদ্ধ ।পরের দশকে কারগিল , আফগানিস্তান, টুইন টাওয়ার ,ইরাক ও সাদ্দাম হোসেনের পতন , লিবিয়া ও মিশর এর গন অভ্যুত্থান , প্যালেস্তাইন ইজারায়েল সংঘর্ষ , সিরিয়ার শিশু ও সাধারন মানুষের মৃত্যু দেশে দেশে স্বৈরাচারী শাসকের অভ্যুত্থান । সব মিলে যুগে যুগে অশান্তির বাতাবহ ।যতক্ষন আমরা জানিনা ততক্ষন ভালো । যন্ত্রের সংলগ্ন হলেই সবকিছু জেনে ফেলা , আর ভয় অশান্তি অস্থিরতা ।তাই যন্ত্র মানেই যন্ত্রনা ।ধরুন বাড়িতে ফ্রিজ রয়েছে , খারাপ হয়ে গেল , শুরু হয়ে গেল টেনশন । যদি না থাকতো ! জলের পাম্প রয়েছে , জল উঠছে না , টেনশন ! যন্ত্র মানেই যন্ত্রনা । রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষান গল্পে লেখক ট্রেনে নিশ্চিন্তে যাচ্ছেন , কিন্তু নিকটবর্তী সদ্য পরিচিত ব্যাক্তিটির জগত জুড়ে অশান্তির খবর শুনে কেমন ভীত হয়ে পড়লেন ।স্বয়ং রবি ঠাকুরের কথায় , '' বিশ্বসংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগূঢ় ঘটনা ঘটিতেছিল, রুশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে , ইংরাজদের যে এমন সকল গোপন মতলব আছে , দেশিয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে , এ সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়া ছিলাম ।"
ভালো লাগল
ReplyDelete