পাপের প্লাবন , প্লাবনের পাপ / নুরুল হাসান
পাপের প্লাবন , প্লাবনের পাপ নুরুল হাসান কেরলে বন্যা । একশ চল্লিশ বছরে কেরালায় সবচেয়ে ভয়ঙ্কর বন্যা । মানুষ ভাসছে , গবাদি পশু ভাসছে , মরছে ডুবছে ,বনের হরিণ বন্য পশু ঠাঁই খুঁজছে , ঘরবাড়ি সকল কিছু শেষ, যা হয় প্লাবনে । কেউ বলছে এ পাপের ফল । কুকুর মারার পাপ । কুকুর কামড়াচ্ছে ,বাড়ছে জলাতঙ্ক , কুকুরাতঙ্ক । তাই বলে সব কুকুর মেরে ফেলতে হবে ? নিশ্চয় এ পাপ ! – বিশ্বাসীদের কাছে এ প্রশ্ন স্বাভাবিক । নাগাল্যান্ডে কুকুর ভীষন উপাদেয় , সেখানে কি পাপ লাগেনি তবে ? গোখেকোদের দেশে এ পাপ তো এসে লাগবেই – স্বাভাবিক প্রশ্ন জাগে । চিকাগো তে না সবচে বড় কসাই খানা – সেখানে কি ধর্মীয় প্রতিষেধক আছে ? নাকি ভারতবর্ষ পূন্যভূমি , এদেশে এসব চলেনা , যা চলে ম্লেচ্ছ দের দেশে। কে যেন বললেন , শবরিমালায় মহিলা প্রবেশের এ – পাপ । পুরুষ কি স্পেশাল , জন্ম নেয় যোনিদ্বারে , আর মেয়েরা ব্রাত্য জন্ম তার পায়ুদ্বারে । নাকি পুরুষের দেহ তৈরী হাইড্রোকার্বনে , মেয়েদের দেহ কয়লার গুঁড়ো দিয়ে । বাহ ! সাবাশ গুনীজন ! গুজরাটের ভুজে নাকি ভূমিকম্প হয়েছিল – কার পাপে কি জানি ? উত্তরাখন্ডে মেঘভাঙ্গা ও ভূমিধ্বস হয়েছিল- কার প...