পাপের প্লাবন , প্লাবনের পাপ / নুরুল হাসান
পাপের প্লাবন , প্লাবনের পাপ
নুরুল হাসান
কেরলে বন্যা । একশ চল্লিশ বছরে কেরালায় সবচেয়ে ভয়ঙ্কর বন্যা । মানুষ ভাসছে , গবাদি পশু ভাসছে , মরছে ডুবছে ,বনের হরিণ বন্য পশু ঠাঁই খুঁজছে , ঘরবাড়ি সকল কিছু শেষ, যা হয় প্লাবনে ।
কেউ বলছে এ পাপের ফল । কুকুর মারার পাপ । কুকুর কামড়াচ্ছে ,বাড়ছে জলাতঙ্ক , কুকুরাতঙ্ক । তাই বলে সব কুকুর মেরে ফেলতে হবে ?
নিশ্চয় এ পাপ ! – বিশ্বাসীদের কাছে এ প্রশ্ন স্বাভাবিক ।
নাগাল্যান্ডে কুকুর ভীষন উপাদেয় , সেখানে কি পাপ লাগেনি তবে ?
গোখেকোদের দেশে এ পাপ তো এসে লাগবেই – স্বাভাবিক প্রশ্ন জাগে ।
চিকাগো তে না সবচে বড় কসাই খানা – সেখানে কি ধর্মীয় প্রতিষেধক আছে ? নাকি ভারতবর্ষ পূন্যভূমি , এদেশে এসব চলেনা , যা চলে ম্লেচ্ছ দের দেশে।
কে যেন বললেন , শবরিমালায় মহিলা প্রবেশের এ – পাপ ।
পুরুষ কি স্পেশাল , জন্ম নেয় যোনিদ্বারে , আর মেয়েরা ব্রাত্য জন্ম তার পায়ুদ্বারে । নাকি পুরুষের দেহ তৈরী হাইড্রোকার্বনে , মেয়েদের দেহ কয়লার গুঁড়ো দিয়ে । বাহ ! সাবাশ গুনীজন !
গুজরাটের ভুজে নাকি ভূমিকম্প হয়েছিল – কার পাপে কি জানি ?
উত্তরাখন্ডে মেঘভাঙ্গা ও ভূমিধ্বস হয়েছিল- কার পাপে কি জানি ?
মধ্যপ্রদেশে বন্যা না কি শুরু হয়েছে , তামিল উপকূলে সুনামি আছড়ে পড়েছিলকার পাপ কেউ বলতে পারেন ?
তবে এ পাপ তো বটেই – প্রকৃতিকে অবরুদ্ধ করার পাপ । ছোট্ট একটা রাজ্যে নদীর উপর এত বাঁধ তৈরী করলে প্রকৃতি তো রুষ্ট হবেই । অবিচারে গাছ কেটে অট্টালিকা নির্মান করলে প্রকৃতি তো রুষ্ট হবেই । পর্যটনের নামে পাহাড় ধ্বংস ,অরণ্য ধ্বংস করলে প্রকৃতি তো তা ফিরিয়ে দেবেই । এ সেই পাপ ।
মানুষ যখন এসব করতে শেখেনি , তখন ও কি প্লাবন খরা দাবানল ইত্যাদি হতনা ? আদতে প্রকৃতির কাছে মানুষ নিছকই খেলনা , ভীষন অসহায় । মানুষ কেন , পুরো পৃথিবীই প্রকৃতির কাছে পরাস্ত ।
কবি বলেছেন – ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনা’ ।
সবশেষে বলি ‘দুঃখ যে পাপের ফল তাহা কে বলিল পূণ্যের ফল ও হইতে পারে’ ।
Ekdam bastob sommoto katha
ReplyDelete