Posts

Showing posts from November, 2018

নাম পরিবর্তন হলে মুর্শিদাবাদ কি হতে পারে ? / নুরুল হাসান

চারিদিকে নাম পরিবর্তনের হিড়িক চলছে । আমিও এই মড়কে সংক্রামিত । আমি ও আমার জেলার প্রাচীন নামে ফিরে যেতে চাই । তাহলে মুর্শিদাবাদ জেলার নাম কি হতে পারে ? যেহেতু পুরানো নামের প্রত্যাবর্তন ঘটছে । এখানেও প্রাচীন নামের প্রত্যাবর্তন দরকার । কিন্তু কতটা প্রাচীন ? এর সময় সীমা কি হবে ? কোন সময় কাল কে standard   বা   reference frame   ধরে এই নাম পরিবর্তন করা যেতে পারে ? মোটামুটি ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ভারতে বৈদিক যুগের সূচনা বলে মনে করা হয় । অন্তত ঋকবেদই এখন পর্যন্ত প্রাপ্ত প্রাচীন গ্রন্থ । অবশ্য বৈদিক   বা আর্য জাতির সঙ্গে বাংলার সে সময় কোনো সম্পর্ক ছিলনা । আর্যতত্ত্ব বাদ দিলেও নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না । কারণ সে সময় আর্যদের বসবাস ছিল উত্তর পশ্চিম ভারতে । বর্তমানে জেলার নাম মুর্শিদাবাদ , যা এসেছে মুর্শিদ কুলি খাঁ র নাম থেকে । এর আগে নাম ছিল মুখসুদাবাদ , নানক পন্থী সন্যাসী মুখসুদন দাসের নামানুসারে । তার আগে মাসুমা বাজার , মৌরসাবাদ   মৌরসুধাবাদ ( এটা সেন বংশের সময়ে ) । সেন বংশ মাত্র নশো বছর আগের ঘটনা , তার আগেও একটা প্রাচীন আছে । মহীপাল এর আমলে একটা ...