Posts

সত্যজিৎ রায় অনুসরণে - নুরুল হাসান

ওগো রাজার পুলিশ   ওগো রানীর পুলিশ থেমে থাক !   তোরা ছাত্রী মেরে করবি কি তা বল?   তোরা ছাত্র মেরে করবি কি তা বল?   সবাই জানে রাজা ন্যাংটো   কাপড় খুলছে সম্মুখে   পোশাক ছাড়াই রাজা অভ্যস্ত   মানুষ বলছে না তবু মুখে  তার ডাইনে পুলিশ   তার বামে দেয়াল   তার সামনে লাঠি   তার নেইকো খেয়াল   মুখ খুলছেনা ভয়ে  লোকে।   ওহে রাজার পুলিশ   ওহে রানীর পুলিশ   থেমে থাক !   তোরা ঠেলা ভেঙ্গে  করবি কি তা বল?   তোরা গাড়ি  জ্বালিয়ে করবি কি তা বল?   ওরা টাটকা তাজা   ওরা বড়ই বোকা   ওরা 21 বছর   ওরা বড়ই মুখর।   ওরা ভাবতে জানে ওরা লড়তে জানে   থেমে থাক!   ওগো রাজার পুলিশ   ওগো রানীর পুলিশ   তোরা মানুষ মেরে করবি কি তা বল?   তোরা কিতাব ছিঁড়ে করবি কি তা বল?   রাজা বড়ই নিঠুর   রানী বড়ই পাজি   রাজা বলেন ম...

নাম পরিবর্তন হলে মুর্শিদাবাদ কি হতে পারে ? / নুরুল হাসান

চারিদিকে নাম পরিবর্তনের হিড়িক চলছে । আমিও এই মড়কে সংক্রামিত । আমি ও আমার জেলার প্রাচীন নামে ফিরে যেতে চাই । তাহলে মুর্শিদাবাদ জেলার নাম কি হতে পারে ? যেহেতু পুরানো নামের প্রত্যাবর্তন ঘটছে । এখানেও প্রাচীন নামের প্রত্যাবর্তন দরকার । কিন্তু কতটা প্রাচীন ? এর সময় সীমা কি হবে ? কোন সময় কাল কে standard   বা   reference frame   ধরে এই নাম পরিবর্তন করা যেতে পারে ? মোটামুটি ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ভারতে বৈদিক যুগের সূচনা বলে মনে করা হয় । অন্তত ঋকবেদই এখন পর্যন্ত প্রাপ্ত প্রাচীন গ্রন্থ । অবশ্য বৈদিক   বা আর্য জাতির সঙ্গে বাংলার সে সময় কোনো সম্পর্ক ছিলনা । আর্যতত্ত্ব বাদ দিলেও নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না । কারণ সে সময় আর্যদের বসবাস ছিল উত্তর পশ্চিম ভারতে । বর্তমানে জেলার নাম মুর্শিদাবাদ , যা এসেছে মুর্শিদ কুলি খাঁ র নাম থেকে । এর আগে নাম ছিল মুখসুদাবাদ , নানক পন্থী সন্যাসী মুখসুদন দাসের নামানুসারে । তার আগে মাসুমা বাজার , মৌরসাবাদ   মৌরসুধাবাদ ( এটা সেন বংশের সময়ে ) । সেন বংশ মাত্র নশো বছর আগের ঘটনা , তার আগেও একটা প্রাচীন আছে । মহীপাল এর আমলে একটা ...

পাপের প্লাবন , প্লাবনের পাপ / নুরুল হাসান

পাপের প্লাবন , প্লাবনের পাপ নুরুল হাসান কেরলে বন্যা । একশ চল্লিশ বছরে কেরালায় সবচেয়ে ভয়ঙ্কর বন্যা । মানুষ ভাসছে , গবাদি পশু ভাসছে , মরছে ডুবছে ,বনের হরিণ বন্য পশু ঠাঁই খুঁজছে , ঘরবাড়ি সকল কিছু শেষ, যা হয় প্লাবনে । কেউ বলছে এ পাপের ফল । কুকুর মারার পাপ । কুকুর কামড়াচ্ছে ,বাড়ছে জলাতঙ্ক , কুকুরাতঙ্ক । তাই বলে সব কুকুর মেরে ফেলতে হবে ?  নিশ্চয় এ পাপ ! – বিশ্বাসীদের কাছে এ প্রশ্ন স্বাভাবিক । নাগাল্যান্ডে কুকুর ভীষন উপাদেয় , সেখানে কি পাপ লাগেনি তবে ?  গোখেকোদের দেশে এ পাপ তো এসে লাগবেই – স্বাভাবিক প্রশ্ন জাগে ।  চিকাগো তে না সবচে বড় কসাই খানা – সেখানে কি ধর্মীয় প্রতিষেধক আছে ? নাকি ভারতবর্ষ পূন্যভূমি , এদেশে এসব চলেনা , যা চলে ম্লেচ্ছ দের দেশে। কে যেন বললেন , শবরিমালায় মহিলা প্রবেশের এ – পাপ ।  পুরুষ কি স্পেশাল , জন্ম নেয় যোনিদ্বারে , আর মেয়েরা ব্রাত্য জন্ম তার পায়ুদ্বারে । নাকি পুরুষের দেহ তৈরী হাইড্রোকার্বনে , মেয়েদের দেহ কয়লার গুঁড়ো দিয়ে । বাহ ! সাবাশ গুনীজন ! গুজরাটের ভুজে নাকি ভূমিকম্প হয়েছিল – কার পাপে কি জানি ? উত্তরাখন্ডে মেঘভাঙ্গা ও ভূমিধ্বস হয়েছিল- কার প...

জয় বাংলা

জয় বাংলা / নুরুল হাসান “রাস্তা বন্ধ , রাষ্ট্র মেরামতের কাজ চলছে ।” নবীন দৃপ্ত যুবতী এ স্লোগানে বাংলার বুকে সূর্য আসুক নেমে ।                     স্বৈরাচারের বুলেট বিঁধুক ...

যন্ত্র ও যন্ত্রনা

                                          যন্ত্র ও যন্ত্রনা                                                                                                                                                                                                                                              ...