জয় বাংলা

জয় বাংলা / নুরুল হাসান

“রাস্তা বন্ধ ,
রাষ্ট্র মেরামতের কাজ চলছে ।”
নবীন দৃপ্ত যুবতী এ স্লোগানে
বাংলার বুকে সূর্য আসুক নেমে ।
                    স্বৈরাচারের বুলেট বিঁধুক এসে
                    ছাত্র দলের বুলেট প্রুফ বুকে
                    ঘুমন্ত জাতির যদি বা ঘুম ভাঙে
                    তরুণ তাজা শোণিত প্লাবনে ।
এ বুকে আছে জাতির জনক
এ মনে বসে ধরিত্রী মাতা
এ বুক জানে বুলেট খেতে
এ হৃদয় জানে ভালোবাসা।
                   বাঙ্গালী আনে নবজাগরন
                   বাঙ্গালী মানে স্বাধীনতা
                   বাঙ্গালী হল পথের মিছিল
                   বাঙালি মানে মাতৃভাষা ।
বাংলার বীর অস্ত্রে নয়
কলমের ঘায়ে চাবুক মারে
বাংলার বীর বুক চিতিয়ে
বিনা অস্ত্রে লড়াই করে ।
                 মৃত্যুতে আর ভয় কি ?
                 মৃত্যুর পরে আর কি ?
                 উদ্বাস্তুর ভয় দেখিয়ো না আর
                 জন্ম মৃত্যু এপার ওপার ।
বাংলা তোমার যত টুকরো হোক
বঙ্গ অস্মিতা চির অক্ষয়
কুম্ভকর্ণ বাঙ্গালী যদি জাগে
চারিদিকে সব নয় ছয়।

Comments